216133

উইকেটের ম্যাজিক দেখালেন সাকিব , বল করে উইকেট পেলেন ২টি









ইডেনে ব্যাটিং করছে নাইটরা। টস জিতে ক্রিকেটের নন্দনকাননে বোলিং নিল এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের মগডালে থাকা সানরাইজার্স হায়দরাবাদ।

ইডেনে ‘রয়্যাল বধ’ করে একাদশ আইপিএলে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হেলায় হারালেও দ্বিতীয় ম্যাচে চিপকে স্কোর বোর্ডে বড় রান তুলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার হজম করেছে নাইটরা।

এ ম্যাচে রিঙ্কু সিং ও বিনয় কুমারের বদলে নাইটদের দলে এলেন শুভমন গিল ও সিভম মাভি। ইডেনে নাইট জার্সিতে অভিষেক হল দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীর। পাশাপাশি টম কারানের পরিবর্তে দলে ফিরলেন বাঁ-হাতি পেসার মিচেল জনসন।

টসে হেরে বল করছে সাকিবের হায়দ্রাবাদ । ব্যাটিং করছে কলকাতা । এখন পর্যন্ত কলকাতার সংগ্রহ ৯৬/৪ (১৩ ওভার), উইকেটের ম্যাজিক দেখালেন সাকিব , ৪ ওভার বল করে ২ উইকেট পান মাত্র ২২ রান দিয়ে । ক্রিস লিনকে আউট করেন সাকিব ।

ad

পাঠকের মতামত