215950

আগামীকালের কলকাতার বিপক্ষে ম্যাচ নিয়ে আজ যা বললেন সাকিব আল হাসান









স্পোর্টস ডেস্ক।। অবশেষে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে টানা ৭ বছর কলকাতা নািট রায়র্ডাসের বিপক্ষে খেলতে নামবে সাকিব আল হাসান। এই প্রথম কলকাতার বিপক্ষে কোন আইপিএলের ম্যাচ খেলবেন সাকিব আল হাসান।

আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা ৩০ মিনিটে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে সাকিব আল হাসানের বর্তমান দল হায়দ্রাবাদ।

অার এই ম্যাচ নিয়ে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেন, “Geared up to fight in a whole new avatar on a known battlefield. All eyes will be on the nail-biting match between Sunrisers Hyderabad & Kolkata Knight Riders.

পরিচিত ময়দানে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত। সানরাইজার্স হায়দরাবাদ ও কোলকাতা নাইট রাইডার্স এর তাক লাগানো লড়াই দেখবে সবাই।

এবারের আসরে সাকিব আল হাসান হায়দরাবাদের হয়ে দুই ম্যাচে মধ্যে দুই ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিনি চমৎকার বোলিং করেছেন। দুই ম্যাচে তিনটি উইকেট লাভ করেছেন সাকিব আল হাসান।

সাকিব অাল হাসান কমলা জার্সি গায়ে খেলে ফেলেছেন দুইটি ম্যাচ। পেয়েছেন তিন উইকেট। নতুন ক্লাবের হয়ে পার করেছেন এক সপ্তাহ। সেই অভিজ্ঞতায় জানালেন, ভালো আছেন তিনি হায়দ্রাবাদে।

হায়দ্রাবাদের স্পিন আক্রমণের অন্যতম ভরসা সাকিব। ব্যাটিংয়েও তার প্রতি আস্থা রাখছেন দলটির ব্যাটিং কোচ ভিভিএস লক্ষ্মণ। নতুন দলের অভিজ্ঞতা জানাতে গিয়ে ৩১ বছর বয়সী এ অল রাউন্ডার বলেছেন, ‘আমার খুব ভালো লাগছে। আমি এখানে প্রায় এক সপ্তাহ ধরে আছি। এটা খুবই দারুণ অভিজ্ঞতা। আমরা একটি ম্যাচ জিতেছি।’

ad

পাঠকের মতামত