‘এই স্টেজ থেকে সব রোগী ফিরে আসে না’
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থা এখনো উন্নতি হয়নি। লাইফ সাপোর্টে নেয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগের অবস্থায় আছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের ৩০ নম্বর বেডে আছেন রাজীব। তার নাকে-মুখে নল লাগানো, কোনো নড়াচড়া নেই, অচেতন হয়ে পড়ে আছেন। ভাইয়ের বেডের পাশে দাঁড়ানো ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহর অসহায় চোখে কান্নার পানি। মেজো ভাই মেহেদী হাসান আইসিইউয়ের বাইরে দাঁড়িয়ে। তার চোখও ছল ছল।
আবদুল্লাহ বললেন, কাল রাত থেকে অনেক জ্বর ভাইয়ার। ডাক্তার বলেছে এই স্টেজ থেকে সব রোগী ফিরে আসে না।
রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামান শুক্রবার বলেন, তার শরীরের সবকিছু ঠিক আছে, কিন্তু ব্রেইন রেসপন্স করছে না। এ অবস্থায় কিছুই বলা যাচ্ছে না।
গত ৩ এপ্রিল রাজধানীতে বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে হাত হারান ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব। দুই বাসের চাপায় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে।
![]()
![]()
![]()
![]()
রাজীবের খালা খাদিজা বেগম লিপি বলেন, ওর স্বপ্ন ছিল বড় হওয়ার। বিসিএস ক্যাডার হয়ে ভালো শিক্ষক হওয়ার। আজ সেই রাজীবকে এখন বাঁচিয়ে রাখা হয়েছে কৃত্রিমভাবে। মানুষটার জীবনেরই কোনো ভরসা নাই। ডাক্তার বলছে, কোনো মিরাকল যদি হয়, তাহলেই বাঁচবে সে।
রাজীব তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। পড়ালেখার ফাঁকে একটি কম্পিউটারের দোকানে কাজ করে নিজের আর দুই ভাইয়ের খরচ চালাতেন।




