আন্দোলনকারীদের শনাক্তে ইবি প্রক্টরের ভিডিও ভাইরাল
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ডেস্ক রিপোর্ট।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের গোপনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছবি তোলার ভিডিও ভাইরাল হয়েছে। গত বুধবার আন্দোলনে নেতৃত্ব দানকারীদের গোপনে ছবি তোলেন প্রক্টর।
ছবি তোলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
ফোনের ফ্লাশ লাইট চালু থাকায় তিনি যে বারবার ছবি তুলছেন সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক মাধ্যমে বিভিন্নজন সমালোচনামূলক নানা মন্তব্য করেছেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার কোটা প্রথা সংস্কার দাবিতে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে। অবরোধ শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডি বেশ কয়েকবার শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফিরিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়।
![]()
![]()
![]()
![]()
আন্দোলনকারী শিক্ষার্থীরা তার কথা না শোনায় এক পর্যায়ে প্রক্টর পকেট থেকে মোবাইল ফোন বের করেন। এদিক ওদিক তাকিয়ে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দিকে কয়েকবার ক্যামেরা ক্লিক করেন। পরে কয়েক সেকেন্ডের জন্য ফোনটি কানে ধরেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন জানান, প্রক্টর যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি অত্যন্ত ঘৃণাজনক কাজ। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের সাথে এমন করা উনার উচিত হয়নি।
বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের এক সিনিয়র শিক্ষক বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকারী নেতাদের সনাক্ত করতে ছবি তোলা মেটেও ঠিক নয়। প্রক্টর বরাবরই দ্বিমুখী নীতি অবলম্বন করে এসেছেন। শিক্ষার্থীদের সাথে তিনি এমন করবেন সেটা ভবতেও শিক্ষক হিসেবে আমার লজ্জা লাগছে।
ছবি তোলার বিষয়ে প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে যেখানে যে পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন সেটা করা হয়েছে।
বিডি-জার্নাল




