২ কেজি এই ইলিশের দাম শুনলে আপনার পিলে চমকে যাবে!!!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। আজ বাদে কাল পহেলা বৈশাখ। নববর্ষের দিন সকালে উঠে পান্তা-ইলিশের অভ্যাস পূরণে ব্যস্ত বাঙালি। তরতাজা একটি ইলিশের জন্য অনেকেই হন্যে হয়ে ছুটছেন বাজারে। ক্রেতাদের এই ইলিশ ভোজনের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বিক্রেতাদের দাম বাড়ানোর আগ্রহটাও। তাই প্রতিবারের মতো এবারেও ইলিশের বাজার মাত্রাছাড়া চড়া।
ইলিশের মূল্যবৃদ্ধির ছোঁয়া লেগেছে পদ্মা পাড়ের মাওয়া ঘাটেও। সেখানে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে সাত হা
জার টাকায়। আজ বৃহস্পতিবার ভোরে ইলিশটি পদ্মার সুরেশ্বর এলাকা থেকে এক জেলে ধরে আনেন।
এ সময় মাছটি তিনি বিক্রি করেন মাওয়া এলাকার পাইকারি ব্যবসায়ী মো. মোকাজ্জলের কাছে। তিনি আবার সেটি ৩০০ টাকা লাভে ৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে।
মাওয়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পদ্মার একটি ইলিশ বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকায়ও। রাজধানীর বিভিন্ন পাইকার,স্থানীয় খুচরা বিক্রেতাদের পাশাপাশি বিত্তবান অনেক ক্রেতা খুব ভোরে এসে এসব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে এ হারে দাম বাড়তে পারে বলে অনেকে মনে করছেন অনেকে।
স্থানীয় নাদিম মৎস্য আড়তের পরিচালক মো. জালাল মৃধা জানান, গতকাল সকালে চাঁদপুর সংলগ্ন পদ্মা থেকে দেড় কেজি বা বেশি ওজনের একটি ইলিশ তাদের আড়তে আসে। পরে মাছটি সাড়ে চার হাজার টাকায় রাজধানীর এক ব্যবসায়ী কিনে নিয়ে যান।
মজিদ মৎস্য আড়তের মালিক মো. মজিদ শেখ জানান, গত কয়েকদিন থেকে এখানে পদ্মার বড় ইলিশের খুবই সংকট রয়েছে। এক কেজি ওজনের ইলিশও পাওয়া যাচ্ছে না। মাত্র দুদিন আগেও ইলিশের পাইকাররা এক কেজির সামান্য কম ওজনের চারটি ইলিশ সাত হাজার টাকা দিয়ে বিক্রি করলেও গত সোমবার থেকে এসব ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে আট থেকে নয় হাজার টাকায়। এক কেজির বেশি ইলিশ পাওয়া গেলে হালি বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫হাজার টাকায়।




