215792

দেবরের গালে পাঁচ সেলাই ভাবির কামড়ে!









ডেস্ক রিপোর্ট।। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাউলী গ্রামে বৃহস্পতিবার দুপুরে ভাবি মোমেনা খাতুনের কামড়ে জখম হয়েছেন দেবর মিজানুর রহমান।তাকে স্থানীয় চিকিৎসক শাহ আলমের কাছে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসক তার মুখের চোয়ালে পাঁচটি সেলাই দিয়েছেন। মিজানুর বাউলী গ্রামের মৃত রুপচাদ মণ্ডলের ছেলে।

মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাবির সঙ্গে ঝগড়া হয় মিজানুরের। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শাহাজুলের স্ত্রী মোমেনার সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় দেবর মিজানুর। এ সময় ভাবি মিজানুরের বাম চোয়ালে কামড় বসিয়ে দেন। এতে রক্তাক্ত জখম হন মিজানুর। তাকে গ্রামের চিকিৎসক শাহ আলমের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বড় ভাবির কামড়ে দেবর আহত হওয়ার ঘটনায় এলাকায় হৈ চৈ পড়ে গেছে।

ad

পাঠকের মতামত