ইমন ও এবিএম সুমন শাকিবের প্রশংসায় পঞ্চমুখ (ভিডিও)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন এই সময়কার দুই নায়ক ইমন ও এবিএম সুমন। অকপটে বলেছেন শাকিবের দেশ ও কলকাতা জয়ের কথা। এমনকি ঢালিউডের ইতিহাসে অন্যতম সেরা নায়ক শাকিব খান বলেও উল্লেখ করেছেন এই তরুণ তারকাদ্বয়।
সম্প্রতি ‘সেন্স অব হিউমার’ নামক অনুষ্ঠানে অংশ নেন ইমন ও এবিএম সুমন। সেখানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জিজ্ঞেস করেন, শাকিব খান যখন বিদেশে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, তখন কেমন লাগে?
উত্তরে ইমন বলে, খুব ভালো লাগে। মন থেকেই বলছি, সত্যিই খুব ভালো লাগে। একটা সময় দেখেছি, কলকাতার তারকারা আমাদের এখানে এসে দাপট দেখিয়েছেন। কিন্তু এখন আমাদের মধ্যে কেউ তাদের ওখানে গিয়ে জায়গা করে নিয়েছেন, এটা অনেক ভালো লাগে।
![]()
![]()
![]()
![]()
অন্যদিকে এবিএম সুমন বলেন, আমিও এটা অকপটেই স্বীকার করি যে, শাকিব খান যেকোনো সময়ের জন্য ইন্ডাস্ট্রির সেরা নায়ক। তবে তার একমাত্র দুর্ভাগ্য যে, তিনি আমাদের মতো একটি ইন্ডাস্ট্রিতে জন্ম নিয়েছেন। আমি শাকিব খানকে নিয়ে অনেক গল্প শুনেছি যে, তাকে পরিচালকরা বলতেন ‘ওমুকের মতো হও’। কিন্তু তার নিজের সৌন্দর্যটা বের করে আনার চেষ্টা করেননি। উনি যখন আন্তর্জাতিক পর্যায়ে এমন রাজ করে, তখন আমি দেখি তাদের সুপারস্টার, এবং তার পাশে আমাদের সুপারস্টার। এমনকি আমি দেখি তাদের সুপারস্টারদের চেয়ে আমাদের সুপারস্টার দেখতে শ্রেয়। এটা তো আমার জন্যও গর্বের ব্যাপার।
প্রসঙ্গত, শাকিব খান বর্তমানে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করছেন। এসকে মুভিজের প্রযোজনায় এই ছবিতে তার নায়িকা শ্রাবন্তী ও পায়েল। এটি আগামী ঈদে মুক্তি পাবে। এছাড়া খুব শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিবের ‘চালবাজ’ ছবি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী।
দেখুন ‘সেন্স অব হিউমার’-এর সেই পর্বটি:




