সাতদিনের মধ্যে কোটা সংস্কার ১০ শতাংশে নামাতে হবে
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সাতদিনের মধ্যে কোটা সংস্কার করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি কোটা সংস্কার ১০ শতাংশে নামিয়ে আনতে হবে সাত দিনের মধ্যে। অন্যথায় এই আন্দোলন আরো কঠোর হবে।
বুধবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্য সামনে আন্দোলনকারীরা এই হুশিয়ারি দেন। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছারাও বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা জড় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে।
এর আগে গত সোমবার (৯ এপ্রিল) কোটা সংস্কারের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের এক পাশের রাস্তা অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, রবিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর পুলিশ ছাত্রদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের তাড়ানোর চেষ্টা করে এ সময় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে। পরে সকাল থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী টিএসসিতে অবস্থান নেয় আর সেখানে বসেই তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যায়। অবশেষ সরকারের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষাণা করেন।




