215038

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টে কী আছে?





নিউজ ডেস্ক।। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা আছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান।

মঙ্গলবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে পৌঁছায়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের প্রধান।

ডা. শামসুজ্জামান বলেন, ‘প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায়, তার রক্তের পরীক্ষাগুলো সব স্বাভাবিক। তবে এক্স-রে রিপোর্টে দেখা যায়, উনার ঘাড়ে ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা আছে। আমরা আগে যে চিকিৎসা দিয়েছি, সেই চিকিৎসাই চলবে।

‘আজই বোর্ডের প্রতিবেদন পর্যালোচনা করে মতামত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে দেবো। পরিচালক তা কারাকর্তৃপক্ষের কাছে দেবেন।’

গত ৭ এপ্রিল কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়।

প্রায় দুই ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আবারও পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। উৎস: চ্যানেল আই অনলাইন।

ad

পাঠকের মতামত