কিশোরীর আত্মহত্যা ব্ল্যাকমেইলের শিকার হয়ে
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। মানিকগঞ্জ পৌরসভার বড়াই এলাকায় গলায় দড়ি দিয়ে লাবণ্য আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। স্বজনদের অভিযোগ ব্ল্যাকমেইলের শিকার হয়ে লাবণ্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
গেলো সোমবার নিজ ঘর থেকে বেলা ১১টার দিকে লাবণ্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে লাবণ্যের মা সুরাইয়া আক্তার গতকাল সোমবার মানিকগঞ্জ সদর থানায় রুমন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।
মানিকগঞ্জ পৌরসভার বড়াই এলাকার সিদ্দিক খানের মেয়ে লাবণ্য আক্তার। সে এবার খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
সিদ্দিন খান জানান, পূর্ব দাশড়া এলাকার কালাম মিয়ার ছেলে রুমান মিয়া প্রায়ই লাবণ্যের কাছ থেকে টাকা পয়সা নিতো। লাবণ্য কখনও কখনও বাড়িতে রাখা টাকা সরিয়েও রুমান মিয়াকে দিতো। সর্বশেষ গত সোমবার সকাল নয়টার দিকে লাবণ্য তার মায়ের কাছে এক হাজার টাকা চায়। কিন্তু তার মা টাকা দেননি। কিছুক্ষণ পরেই লাবণ্যকে বাড়ির সামনে রাস্তায় রুমান মিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায়। কথা বলার একপর্যায়ে লাবণ্য দৌড়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
![]()
![]()
![]()
![]()
সিদ্দিক খান অভিযোগ করে আরও জানান, বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করে তার ধারণা সম্পর্কের জের ধরে লাবণ্যের কোনো আপত্তিকর ছবি বা ভিডিও রুমানের কাছে আছে। ওই ছবি বা ভিডিও দেখিয়ে লাবণ্যর কাছ থেকে নিয়মিত টাকা পয়সা নিতো রুমান। কিন্তু টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তার মেয়ে। আত্মহত্যার দিন লাবণ্যের মোবাইলফোনে রুমান কমপক্ষে ৫০ বার ফোন করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্ত চলছে। উৎস: আরটিভি অনলাইন।




