214951

ট্রেনে কাটা যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার





নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়া এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম(২২)। মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা গ্রামের বসুনিয়াপাড়া এলাকায় ট্রেনে কাটাপড়া দ্বিখণ্ডিত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আরিফুল ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বোড়াগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসিনুর রহমান বিডি২৪লাইভকে জানান, সোমবার রাতে ঢাকাগামী নীলসাগর ট্রেনে আরিফুল কাটা পরে।

নিহতের স্বজনরা জানায়, রেললাইনের পাশে সেচপাম্পের ঘরে আরিফুল ইসলাম পাহারা দেয়। নিহতের মুখে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে মেরে ফেলার পর রেল লাইনে ফেলে রাখা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ad

পাঠকের মতামত