214792

‘তিনি হতে পারতেন ভালো স্পিন বোলার’

‘তিনি হতে পারতেন ভালো স্পিনার। অন্তত একজন ভালো বোলার। সুনাম বয়ে আনতে পারতেন বাংলাদেশের জন্য।’

একটি ছবির সঙ্গে এমন ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন একজন। সেই ছবির নিচে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন।

কেউ বলছেন, ‘সেটা হয়তো হয়ে উঠতে পারেননি তিনি নানা বাস্তবতায়। তবে তার মধ্যে যে খেলোয়াড় মনোভাব সবসময়ই কাজ করে, তা তিনি প্রমাণ করলেন এই বিশেষ ভঙ্গিতে ইট-পাটকেল ছোঁড়ার ভঙ্গিতে।’

অনেকে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ খেলোয়াড়ের ছবির সঙ্গে এটি যুক্ত করে পোস্ট করেছেন।

রাজধানী ঢাকার শাহবাগে এই রকম ‘বল করার ভঙ্গির’ মতো পুলিশ সদস্যের ছবিটি ধরা পড়ে সাংবাদিক আবু সুফিয়ান জুয়েলের ক্যামেরায়। ৮ এপ্রিল রবিবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর ইট ছুড়ছিলেন এই পুলিশ সদস্য।

এই ছবিটিসহ বেশ কিছু ছবি ফেসবুকে দিয়েছেন জুয়েল। এর মধ্যে ঢিল ছোড়ার ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রিয়

ad

পাঠকের মতামত