আইপিএলের প্রত্যেকটি ম্যাচের দাম ৭৮ কোটি টাকা!
![]()
![]()
![]()
![]()
ভারতীয় সরকারের অন্যতম আয়ের মাধ্যম আইপিএল। ভারতীয় সরকারের আয়ের শূন্য দশমিক ৬ শতাংশ আসে এই খাত থেকেই। সংখ্যাটা অনেক ছোট হলেও এতো জনসংখ্যার দেশে তা নেহাতেই কম না।
বিশ্বের বিভিন্ন দেশে আইপিএল সম্প্রচার করে বিভিন্ন দেশের টিভি চ্যানেল। তাদের কাছে স্বত্ব বিক্রি করে স্টার স্পোর্টস। তারা এই স্বত্ব কিনেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। এই স্বত্ব নিলামের মাধ্যমে কিনতে তাদের খরচ করতে হয়েছে ২১ হাজার দুইশ ৫৬ কোটি টাকা!
এই বিপুল পরিমাণ অর্থ লগ্নি করার ক্ষমতা দেখিয়েই স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচারের অধিকার পেয়েছে। সে হিসেবে প্রতিটি ম্যাচ সম্প্রচার করার অনুমতি পেতে তাদের গুনতে হয়েছে ৭৭ কোটি ৯৯ লাখ টাকা। সেই হিসেবেই স্টার স্পোর্টসকে একেকটি বল সম্প্রচার করতে খরচ করতে হয়েছে ৩২ লাখ টাকা!
আর এত টাকা খরচ করে স্টার স্পোর্টসের লাভ যে কয়েকশ কোটি টাকা হয় তা হয়তো নতুন করে বলার কিছুই নেই।।




