214498

ঢামেকে ভর্তি শাহবাগে আহত ২২ আন্দোলনকারী





ডেস্ক রিপোর্ট : শাহবাগে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় আহত ২২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িরর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শাহবাগের ঘটনায় রাত ১০টা পর্যন্ত ২২ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে কেউ কেউ ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আহতরা হলেন, ব্যারিস্টার আওলাদ হোসেন (৫০), ঢাবির ছাত্র আকরাম হোসেন (২৬), আবুবকর সিদ্দিক (২২), মো. রফিক (২৪), রাফি আলামিন(২২), রাজ (২৩), সোহেল (২৫), ওমর ফারুক (২৫), খোরশেদ (২৬), মাহিম (২২), আসলাম(২৩) সহ ২২ জন।
ঢামেক হাসপাতালের (ক্যাজুয়ালটি) জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন পরিবর্তন ডটকমকে বলেন, আহতদের কারো অবস্থা গুরুতর নয়। তারা সবাই শঙ্কা মুক্ত রয়েছেন। সূত্র : পরিবর্তন

ad

পাঠকের মতামত