মুস্তাফিজের স্মরণীয় মুহূর্ত!
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে আবির্ভাব ঘটেছিল ছেলেটি। এক বছরের মধ্যে খেলে ফেলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া লীগ ভারতের আইপিএল। কাঁপিয়েছেন ইংলিশ কাউন্টি লিগও। তিনি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বর্তমান আইপিএল খেলতে ভারতের মুম্বাইয়ে রয়েছেন মুস্তাফিজ। আর সেখানে গিয়ে দেখা করলেন ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সাথে। শচীনও মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ক্রিকেটার ও দলটির বর্তশান মেন্টর।
এটা যে তার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত তা স্বীকার করলেন মুস্তাফিজ। ক্রিকেট কিংবদন্তি শচীনের সাথে একটি ছবি দিয়ে ফেসবুকে মুস্তাফিজ জানান, ‘কিংবদন্তি শচীন টেন্ডুলকার স্যারের সাথে মূল্যবান এবং স্মরণীয় মুহূর্তটি। তার সাথে দেখা করার জন্য আমি খুব আনন্দিত।’




