213868

বস্তাবন্দি লাশ!

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী থেকে অজ্ঞাত (২৭) এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে চল্লিশকাহনিয়া এলাকার বিষখালী নদীর চরে বস্তাবন্দি মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের হাত পেছনে বাঁধা অবস্থায় একটি চটের বস্তার ভেতরে ছিল।

মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, মৃতদেহের চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর হাত পেছন দিকে বাঁধা অবস্থায় ছিল। মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজাপুর থানা ওসি মো. শামসুল আরেফিন বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর পরিচয় উদঘাটনের জন্য আশপাশের সব থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ad

পাঠকের মতামত