213834

কালবৈশাখী ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ভয়ংকর বার্তা





কালবৈশাখীর সময় ধরা হয় মার্চ থেকে মে মাস। চলতি বছরের মার্চের শেষ দিক থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে হয়েছে শিলাবৃষ্টি। তবে আবহাওয়াবিদরা বলছেন গেল বারের চেয়ে এবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে তীব্র তাপদাহ, হবে কয়েক দফা কালবৈশাখী ও শিলাবৃষ্টি।

শুক্রবার সাথে কথা বলেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, এপ্রিল মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি মাঝারী থেকে তীব্র কালবৈশাখী ঝড় এবং ৪ থেকে ৫টি হালকা থেকে মাঝারী ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাস থেকে জানা গেছে, গত ৩০ বছরের হিসাবে দেখা গেছে এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে ১৩০ দশমিক ২ মিলিমিটার। তবে এবারের এপ্রিলে এর চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে কালবৈশাখীও বয়ে যেতে পারে। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে প্রায় আট দিন কালবৈশাখী দেখা দিতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

এদিকে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বেশি বৃষ্টি হয়েছে বগুড়ার তাড়াশে ৪৪ মিলিমিটার। ঢাকায় সামান্য হলেও ঈশ্বরদীতে ২৮, রাজশাহীতে ২২, মাদারীপুরে ১৮, যশোরে ১৯, নেত্রকোনায় ৩০, ময়মনসিংহে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।




আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসহ দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শুক্রবার সকালে ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে দেখা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ad

পাঠকের মতামত