213815

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে যা বললেন ফখরুল





নিউজ ডেস্ক।। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে তবে তিনি মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বলেছেন, আমাদের শান্তিপূর্নভাবে আন্দোলন চালিয়ে যেতে। এ জন্য নেতাকর্মীদের আরো বেশি সক্রিয় হতে বলেছেন।

এর আগে বিকাল পৌনে ৫টার দিকে মির্জা ফখরুল একাই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরে সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনিই এখন একমাত্র বন্দি।

ইতিমধ্যে সরকার খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। চার সদস্যের ওই মেডিকেল বোর্ডের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছেন, খালেদা জিয়ার অসুস্থতা ‘গুরুতর নয়’।

কিন্তু ওই মেডিকেল বোর্ডকে ‘লোক দেখানো’ হিসেবে বর্ণনা করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা করানোর দাবি জানিয়ে আসছে বিএনপি।

ad

পাঠকের মতামত