বাসচাপায় নিহত ৪ মোটরসাইকেল আরোহী
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পথচারী।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ একেএম কাউছার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। নিহতদের প্রত্যেকের বাড়ি রায়পুরার মরজাল এলাকায় বলে জানান একেএম কাউছার।
নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।




