213269

রাজধানীতে শিলাবৃষ্টি (ভিডিও)

রাজধানীতে শিলাবৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে এক পশলা বৃষ্টির সঙ্গে সমান তালে পড়েছে শিলা।

ভ্যাপসা গরমের মধ্যে শিলাসহ বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও তা কারো কারো জন্য ছিল ভোগান্তির কারণ।




দুপুরে উত্তর দিক থেকে কালো মেঘ এসে হঠাৎ ঢেকে যায় রাজধানীর আকাশ। সোয়া ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই শিলা পড়তে শুরু করে। পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ১৫ মিনিট ধরে শিলা পড়তে থাকে। বেলা ৩টার ৫০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়।

সূত্র: জাগো নিউজ

ad

পাঠকের মতামত