213050

পরীক্ষার খাতায় প্রেমের গল্প, শিক্ষকের জন্য নগদ অর্থ

‘অাই লাভ মাই পূজা’ এমন করেই পুরো পরীক্ষার খাতা জুড়ে লেখা ছিল পূজাকে নিয়ে লাভ স্টরি। ভারতের উত্তর প্রদেশ বোর্ডের অধীনে মুজাফফরনগরের হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে রসায়ন পরীক্ষা খাতায় পাওয়া যায় এমন ‘ফুট নোট’। সেখানে স্যারের উদ্দেশ্যে আরও লেখা হয়েছে, ‘এই প্রেমের গল্পই আমার অধ্যয়নে বিভ্রান্ত করেছিল, তা না হলে আমি হাই স্কুল পর্যন্ত অনেক পড়াশোনা করতাম’।

ইউপি বোর্ডের ইন্টারমিডিয়েট রসায়ন পরীক্ষার খাতা মূল্যায়নকারী পরীক্ষকেরা বলছেন, পরীক্ষার খাতায় এমন প্রেমপত্র লেখা এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অনেকে আবেদনও করেছেন।

অনেক শিক্ষার্থীকে দেখা যায়, পরীক্ষার খাতায় ১০ রুপির দুইটা নোট এবং ১০০ রুপির তিনটি নোট গুজে দিয়েছে পাশ করিয়ে দেওয়ার জন্য! এদের মধ্যে একজন রসায়ন পরীক্ষায় নিজের প্রেম পত্র লিখেছে।

এক শিক্ষার্থী লিখেছে, ‘প্রেম অদ্ভুত, এটা আমাকে বাঁচতে দেয় না, আবার মারেও না। আমি প্রার্থনা করছি, যদি আমি মেয়েটিকে না পাই মারা যাব। এছাড়া শিক্ষককে উদ্দেশ্য করে নিচের দিকে লেখা আছে, পরীক্ষার প্রস্তুতির সম্পূর্ণ অভাবের জন্য আন্তরিক দুঃখিত।

অন্য আরেক শিক্ষার্থী খাতায় লিখেছে, ‘আমার মা নেই, আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। স্যার আমাকে প্লিজ সামনের ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিন’।

একের পর এক বিস্ময়কর ফুট নোটে অন্য এক শিক্ষার্থী খাতায় লিখেছে, ‘চিঠি চিঠি’- ‘আপনারা আমার কোন সাহায্য করতে পারবেন না, কিন্তু আমার সৃজনশীলতাকে প্রশংসা করবেন নিশ্চয়ই’।

মুজাফফরনগর জেলার পুলিশ মনেশ কুমার এই বিষয়ে বলেন, পরীক্ষার খাতায় এমন অদ্ভুত বার্তা দেখে আমাদের শিক্ষকরা কখনোই ভালো নাম্বার দেবেন না। এটা কোন আদর্শ শিক্ষার্থীদের কাজ হতে পারে না।

ad

পাঠকের মতামত