212426

ঢাবির শিক্ষার্থীর নয়তলা থেকে লাফ সিসি টিভির ফুটেজে

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তানভীর রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে কলাভবনের পেছনে গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়।

তানভীর ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন এমবিএ’র ছাত্র ছিলেন। ঢাকার শেওড়াপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সহকারী প্রক্টর আকরাম হোসেন জানান, সিসি টিভির ফুটেজে এমবিএ ভবনের নয়তলা থেকে তাকে লাফ দিতে দেখা যায়। এসময় সেখানে কাউকে দেখা যায়নি।

বাণিজ্য অনুষদের এক কর্মচারী জানান, রাত ৯টার দিকে একটি বিকট শব্দ পাই। বাইরে বেরিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত