এবার পা দিয়ে বল বিকৃতির অভিযোগ
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক:
বল টেম্পারিং নিয়ে বিতর্কিত ক্রিকেট। একের পর এক অভিযোগ আসছেই। এবার প্রকাশ হলো পা দিয়ে বল বিকৃতির ফুটেজ। পা দিয়ে বল টেম্পারিংয়ের ঘটনাটাও ঘটেছে চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে।
![]()
![]()
![]()
![]()
ছবিতে দেখা যাচ্ছে বোলিংয়ের সময়ে পা দিয়ে বল বিকৃতির চেষ্টা করছেন অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স। ছবি প্রকাশের পর এটিকে বল টেম্পারিং হিসেবে দেখা হচ্ছে।
কেপটাউন টেস্টের প্রথম দিনে আফ্রিকার ব্যাটিংয়ের সময়ে এমন ঘটনা ঘটে। ৫৩তম ওভারে প্যাট কামিন্সের করা বলটিকে সোজা ব্যাটে খেলেন ডিন এলগার। পা দিয়ে বলটির গতিরোধ করেন কামিন্স।
ফুটেজে দেখা যায় বল হাত দিয়ে আটকানোর সুযোগ থাকা সত্ত্বেও পা দিয়ে চেপে ধরেন কামিন্স। বলটিকে এমনভাবে পা দিয়ে চেপে ধরেন খোলা চোখে দেখা যায় তিনি বলটির বিকৃতির চেষ্টা করছেন।
এই ঘটনার পর বলটির আকৃতি পরীক্ষা করে কোনো পরিবর্তন না দেখায় ওই বল দিয়ে খেলার অনুমতি দেন আম্পায়াররা।
প্রথম দিনের এমন ঘটনার পর তৃতীয় দিনে সিরিশ কাগজ জাতীয় টেপ দিয়ে বল বিকৃতির চেষ্টা করার সময় ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। আর এই ঘটনায় তোলপাড় ক্রিকেট বিশ্ব।
এ অপরাধের জন্য অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে দেশের ক্রিকেট বোর্ড। এছাড়া ব্যানক্রফটকে ৯ মানের জন্য নিষিদ্ধ করা হয়।
এই ঘটনায় অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ড্যারেন লেহম্যান।




