সিয়াম-হৃদির নাচে তোলপাড় (ভিডিও)
![]()
![]()
![]()
![]()
জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নৃত্যশিল্পী হৃদি শেখ। তাদের এক ফ্রেমে পাওয়া গেল সম্প্রতি প্রকাশ হওয়া একটি মিউজিক ভিডিওতে।
গানটির শিরোনাম ‘বন্ধুরে’। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গায়ক মুসা। প্রোগ্রামিং ও অ্যারেঞ্জমেন্টে ছিলেন আদিব। কোরিওগ্রাফি করেছেন হৃদি নিজেই। পরিচালনা করেছেন এ কে পরাগ।
তুমুলের নাচের মধ্যে ধারণ করা হয়েছে ‘বন্ধুরে’। এ ধরনের ড্যান্স মুড বাংলা গানের ভিডিওতে আগে পাওয়া যায়নি। সে কথা বলছেন দর্শক-শ্রোতারাও। সব মিলিয়ে প্রশংসা কুড়োচ্ছে ড্যান্স নাম্বারটি।
২০১৭ সালের ২১ ও ২২ ডিসেম্বর এফডিসির একটি ফ্লোরে বিশাল আয়োজনে এই গানের শুটিং হয়। হৃদি-সিয়াম ছাড়াও ৬০ জন সহশিল্পী অংশগ্রহণ করেন নাচে। সহশিল্পীদের বাছাই করা হয় অডিশনের মাধ্যমে।
জানা যায়, টানা ১০ দিন মহড়ার পর ভিডিওর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান এ সময়ের ছোট ও বড়পর্দার সেনসেশন সিয়াম। তার ফলই দেখা গেল ভিডিওতে।
চমৎকার ভিডিওটি কাইনেটিক নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ২৯ ফেব্রুয়ারি, সিয়ামের জন্মদিনে।




