211935

নিলয়-প্রভার ‘তুমুল অফার’

বিনোদন ডেস্ক।।

নিলয় আলমগীর ও সাদিয়া জাহান প্রভা। দুজনই দেশের জনপ্রিয় তারকা। এবার একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা শিল্পী। ‘তুমুল অফার’ নামের একটি নাটকে অভিনয় করেছেন নিলয়-প্রভা।

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি’তে শুক্রবার প্রচারিত হবে নাটক ‘তুমুল অফার’। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও নিলয় আলমগীর। প্রচার হবে ৩০ মার্চ, শুক্রবার রাত ৮টায়।
নির্মাতা সকাল আহমেদ জানান, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি কাপল লটারির অফার দিয়ে থাকে। তেমনই একটি লটারি জেতেন প্রভা। কিন্তু তিনি তো অবিবাহিত। কী করবেন ভাবতে থাকেন।

একসময় ছোটবোনের প্রাইভেট টিউটরকে স্বামী হিসেবে সঙ্গে যাওয়ার জন্য বলেন। বোকাসোকা নিলয় তাতে রাজি হন। কিন্তু সমস্যা তৈরি যখন তারা হোটেলে যান।

হোটেলের কর্মকর্তা আরফান সন্দেহ করে যে তারা কাপল নন। তিনি নানাভাবে প্রভাকে প্রপোজ করতে থাকেন। তবে প্রভাকে উদ্ধার করেন বোকাসোকা নিলয়। একটা সময়ে গিয়ে নিলয়ের প্রতি ভালো লাগা তৈরি হয় প্রভার। এরপরই নাটকের গল্প অন্যদিকে মোড় নেয়।
নিলয় বলেন, নাটকের গল্প এবং নির্মাণের মধ্যে নতুনত্ব আছে। আশা করি সবার ভালো লাগবে। একই রকম কথা জানালেন অভিনেত্রী প্রভা। একই সঙ্গে সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দেশের জনপ্রিয় এই দুই তারকা।

ad

পাঠকের মতামত