211871

যাঁরা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার


জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর জন্য চলচ্চিত্র জুরি বোর্ড থেকে নির্বাচিতদের নাম অনুমোদনের জন্য জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে গত বুধবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।

জানা যায়, আয়নাবাজি, শঙ্খচিল, অজ্ঞাতনামা এবং কৃষ্ণপক্ষ এই চারটি সিনেমা অধিকাংশ পদক পেতে যাচ্ছে। এমনটাই চলচ্চিত্র জুরি বোর্ডের চাওয়া। জুড়িবোর্ডের এক সূত্র ধরে জানা গেছে, প্রস্তাবিত নামের তালিকায় রাখা হয়েছে মূখ্য ও বিকল্প শিল্পীদের নাম।

এর মধ্যে শ্রেষ্ঠ পরিচালক ক্যাটাগরিতে সম্ভাব্য বিজয়ীর তালিকায় রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। তিনি আয়নাবাজির জন্য এ পুরস্কার পেতে পারেন। এছাড়া ‘অজ্ঞাতনামা’ সিনেমার জন্য সেরা কাহিনীকার হিসেবে তৌকীর আহমেদের নাম প্রস্তাব করা হয়েছে।

‘আয়নাবাজি’ সিনেমার জন্য চঞ্চল চৌধুরী ও ‘অস্তিত্ব’ সিনেমার জন্য নুসরাত ইমরোজ তিশা সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে সেরা হিসেবে প্রস্তাবিত হয়েছেন।

অন্যদিকে মেহেরজানখ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেনকে তার নির্মিত আন্ডার কন্সট্রাকশন ছবির চিত্রনাট্যের জন্য এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাম প্রস্তাব করা হয়েছে।

অজ্ঞাতনামা সিনেমার জন্য সেরা খলচরিত্রের অভিনেতা চূড়ান্ত বিবেচনায় আছেন শহীদুজ্জান সেলিম। আর পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে আলীরাজ ও ফজলুর রহমান বাবুর নাম প্রস্তাব করা হয়েছে।
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে তানিয়া আহমেদ রয়েছেন কৃষ্ণপক্ষ সিনেমার জন্য। এদিকে প্রস্তাবকৃত শিল্পীদের নামের তালিকা অনুযায়ী যুগ্মভাবে দেয়া হবে আজীবন সম্মাননা। তারা হলেন ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক।

এছাড়াও, সেরা গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার ‘বিধিরে ও বিধি বিধি’ গানের জন্য । বিকল্প হিসেবে হুমায়ূন আহমেদ কৃষ্ণপক্ষ সিনেমায় ‘ঠিকানা আমার নোটবুকে লেখা’ গানের জন্য।

শ্রেষ্ঠ গায়ক: জেমস (আমি আকাশের কাজে জানতে চাই- সুইট হার্ট)।

সেরা কাহিনীকার: তৌকির আহমেদ (অজ্ঞাতনামা), বিকল্প তালিকায় রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)।

সেরা চিত্রনাট্যকার : রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন), বিকল্পে আছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজির)।

ad

পাঠকের মতামত