211651

ডাক্তার নেই, অপারেশন করছে ওয়ার্ড বয়!

নিউজ ডেস্ক।। নানা অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ক্রিসেন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। একইসঙ্গে হাসপাতালের আট কর্মচারীকে ৬ মাস থেকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

গতকাল বুধবার রাত পৌনে ৮টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম এই দন্ডাদেশ দেন। এর আগে বিকেলে ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, রোগীকে জিম্মি করে ভুয়া চিকিৎসা দেয়া, চিকিৎসক ছাড়া অস্ত্রোপচার এবং প্যাথলজি ল্যাবে পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেয়ার অভিযোগের সত্যতা পাওয়ার গেছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে দেখতে পায়, অপারেশন রুমে ডাক্তার নেই, বরং সেখানে অপারেশন করছে ওয়ার্ড বয়।

ad

পাঠকের মতামত