210924

কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়। পশ্চিমবাংলার বিনোদন জগত, রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী, শিল্পী, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা স্তরের মানুষ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে কমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। পরে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার।

এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জনিয়ে এক মিনিট নীরবতা পালন ও বাণী পাঠ করা হয়।

তাজ বেঙ্গল হোটেলের অনুষ্ঠানে প্রথমে মর্যাদার সঙ্গে বাংলাদেশ ও পরে ভারতের জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে গাওয়া হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজের ব্যবস্থা ছিল।

ad

পাঠকের মতামত