210403

আফ্রিকান নারীর সঙ্গে পরকীয়া করেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক-

থেমে নেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি ও তাঁর স্ত্রীর যুদ্ধ। শামিকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন হাসিন জাহান।

এবার আফ্রিকান মহিলার সঙ্গে সামির গোপন চ্যাটের ছবি প্রকাশ্যে উন্মুক্ত করে তারকা পেসারকে নয়া বিড়ম্বনায় ফেললেন তিনি। দু’দিন আগেই নাগপুরের অজ্ঞাতপরিচয় মহিলা মঞ্জু মিশ্র-র ছবি পোস্ট করে গোপন বার্তা ফাঁস করেছিলেন। এবার সামনে এল নয়া স্ক্রিনশট।


চলতি সপ্তাহে মঙ্গলবারই ফেসবুকে অজানা তরুণীর সঙ্গে সামির ঘনিষ্ঠ কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছিলেন হাসিন। একাধিক মহিলার সঙ্গে যৌন-লালসাপূর্ণ সেই চ্যাটের তরুণীর নাম আকাঙ্ক্ষা বলেই জানান হাসিন।

ad

পাঠকের মতামত