209795

চমকে উঠবেন বিশ্বের সবচেয়ে দামি চকলেটের দাম শুনলে!

অল্প কয়েক টাকাতেই চকলেট পাওয়া যায় বলে যে তা দামি হবে না, এমনটা নয়। দামি চকলেট যে কত দামি হতে পারে তা হয়ত অনেকেরই ধারণার বাইরে।

বিশ্বের সবচেয়ে দামি চকলেটটি সম্প্রতি পর্তুগালে এক প্রদর্শনীতে নিয়ে আসা হয়। চকলেটটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে মূল্যবান কাচামাল ও মসলা। এমনকি প্রদর্শনীতে এটি পাহারা দেওয়ার জন্য দুজন অস্ত্রধারী ব্যক্তিকেও নিযুক্ত করা হয়।

প্রতি পিস চকলেটের দাম রাখা হয় ৭,৭২৮ ইউরো। টাকার হিসেবে এটি প্রায় পৌনে আট লাখ টাকা।

কিন্তু কী রয়েছে এ চকলেটে যেজন্য দাম এত বেশি? এ প্রশ্নে নির্মাতারা বলেন, তাদের এ চকলেটর ওপরের আবরণে ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী স্বর্ণ। এছাড়া বিশ্বের সবচেয়ে দামি মসলার অন্যতম জাফরান, মাদাগাস্কারের ভ্যানিলা ও হোয়াইট ট্রফেল ব্যবহৃত হয়েছে এতে।

চকলেটটি বানিয়েছেন পর্তুগিজ নির্মাতা ড্যানিয়েল গোমেজ। তিনি বলেন, গিনেস বুক অনুযায়ী চকলেটটি বিশ্বের সবচেয়ে দামি চকলেটের স্বীকৃতি পেয়েছে। শুধু চকলেটই নয়, মুকুটের মতো দেখতে এর প্যাকেটটিও সাড়ে পাঁচ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো হয়েছে।

ad

পাঠকের মতামত