209549

ইনজুরিতে তামিম, খেলছেন না রাতের পিএসএল ম্যাচ

মঙ্গলবার ছিল জন্মদিন। ৩০ এ পা রেখেছেন। এদিন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজ দল পেশোয়ার জালমির হয়ে এলিমিনেটর ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ২৯ বল খেলেছেন তামিম। রান করছেন ২৭। আগে ব্যাট করে দারুণ নাটকীয় এক ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের পেশোয়ার জালমিকে হারিয়ে তার দল জায়গা করে নেয় দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে। কিন্তু বুধবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না বাংলাদেশের ড্যাশিং ওপেনারের। ইনজুরির কারণে তার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিতে উড়াল দেওয়ার খবর মিলেছে পাকিস্তান থেকে।

ডন নিউজ তাদের প্রতিবেদনে বলছে, দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের আগে জালমি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে হাঁটুর ইনজুরিতে পড়েছেন তামিম। মঙ্গলবার পেশোয়ার-কোয়েটা ম্যাচ হয়েছে লাহোরে। তামিম সেখান থেকে ইতিমধ্যে ব্যাংকক চলে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে, ওখারকার সূত্রের খবর। এখন পেশোয়ার যদি ফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে তামিমকে ফাইনাল ম্যাচে দেখা যেতে পারে। যদি সব ঠিক থাকে। রোববার পিএসএলের ফাইনাল। আর ফাইনালে উঠতে বুধবার রাতে করাচির বিপক্ষে জয় পেতে হবে পেশোয়ারকে।

তামিম এবারের আসরে পেশোয়ারের হয়ে ৬ ম্যাচ খেলেছেন। ৩২.২০ গড়ে রান করেছেন ১৬১। সর্বোচ্চ ৩৯ রান। প্রথমে ৫ ম্যাচ খেলে তামিম শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছিলেন দেশের হয়ে নিদাহাস ট্রফি খেলতে। সেখানে ভারতের বিপক্ষে ফাইনালে হারায় বাংলাদেশ দলের শিরোপা ছোঁয়া হয়নি। পরদিন দল দেশে ফিরে এলেও তামিম আর মাহমুদউল্লাহ পাড়ি দেন পিএসএল খেলতে। মাহমুদউল্লাহর এবারের পিএসএল শেষ হয়ে গেছে তামিমদের কাছে মঙ্গলবার তাদের দল গ্ল্যাডিয়েটর্স হেরে যাওয়ায়।

ad

পাঠকের মতামত