209362

জাতীয় পতাকা অবমাননাকারী সেই যুবক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পতাকা অবমাননা করে ছবি তুলে ফেসবুকে দেয়া সেই মাজাহারুলকে আটক করেছে পুলিশ। আর এমন ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তার রীতিমতো ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, মাজাহারুলের বাম হাতে জাতীয় পতাকা ধরে আছেন। আর ডান হাতে স্যান্ডেল দিয়ে জাতীয় পতাকায় বাড়ি দিচ্ছেন। এ নিয়ে ফেসবুকে নানা ধরনের স্ট্যাটাস দেখা যায়।

মঙ্গলবার উপজেলা কর্মকর্তার নির্দেশের পর মির্জাপুর থানা পুলিশ দুপুরে দেওহাটা থেকে তাকে আটক করে। আটক মাজাহারুল (৩০) উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, ফেসবুকে পোস্টটি দেখার পরই চিঠির মাধ্যমে পুলিশকে ওই যুবককে আটক করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়ার পর পুলিশ তাকে আটক করেছে।

মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত