209184

একসঙ্গেই নিহত বাবা-মা-সন্তান, একসঙ্গেই চিরশায়িত

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মধ্যে নোয়াখালীর একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ওই তিনজনের মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল সাতআনি ভূঁইয়া বাড়ির গ্রামে নেওয়া হয়।

পরে সকাল ১০টায় স্থানীয় কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

নিহতরা হলেন—এনজিও কর্মকর্তা রফিকুজ্জামান, স্ত্রী সানজিদা হক ও ছেলে অনিরুদ্ধ জামান।এদিকে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শুরু হয় শোকের মাতম।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। গতকাল সোমবার বিকেলে শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়। পরে আর্মি স্টেডিয়ামে তাদের দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ad

পাঠকের মতামত