209172

হা-মীম গ্রুপের মালিকের বাড়ি ভাঙছে রাজউক

অনুমোদিত নকশা ছাড়া বাড়ি বানানোর অভিযোগে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদের বাড়ি ভাঙতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি ভাঙা শুরু হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান জানান, বাড়িটির রাজউক অনুমোদিত কোনো নকশা নেই। অভিযানকারী দলকে আজাদের পরিবারের পক্ষ থেকে একটি কাঠামোগত নকশা দেখানো হলেও সেটি রাজউকের অনুমোদিত নয়।

সকাল থেকেই স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে বাড়িটির প্রবেশমুখ থেকে ভাঙা শুরু করে রাজউক। অভিযানের আগে বাড়িটির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে বাড়িতে আসবাবপত্রসহ যাবতীয় মালামাল রয়েছে। সেগুলো বের করা হয়নি।

এদিকে এই বিষয়ে হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানান রাজউকের ওই কর্মকর্তা।

ad

পাঠকের মতামত