208816

মাকে হত্যার পর মাথা কেটে ছেলের কাণ্ড!

ধারালো অস্ত্রের কোপে নিজের মাকে হত্যার পর মৃত মায়ের মাথা কেটে নেয় ভারতের তামিলনাড়ুর আনন্দ নামের এক ছেলে। কাটা মাথা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই ছেলে। খবর আজকালের।

রোববার (১৮ মার্চ) সকালে তামিলনাড়ুর পুরোকুট্রাই জেলায় এ ঘটনা ঘটেছে। নিহত বিধবা নারীর নাম রানিদেবী। তাকে হত্যার পর ওই যুবক থানায় আত্মসমর্পণ করতে গেলে রীতিমতো চমকে যায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনাসূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিধবা মা রানিদেবী এবং ছেলের মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ের উত্তেজিত ছেলে ধারালো অস্ত্র দিয়ে মাকে কোপায়। ঘটনাস্থলেই নিহত হয় বিধবা রানিদেবী। এরপর মায়ের কাটা মাথা নিয়ে নিজেই কারামবাকুদি পুলিশ স্টেশনে যায়।

ad

পাঠকের মতামত