বিমান কোনো দিন পুরানো হয় না : রহমতউল্লাহ
নিউজ ডেস্ক।।
বিমান কোনোদিন পুরনো হয় না। কেননা যত পুরনোই হোক না কেন বিমানের যন্ত্রাংশ ফেলে দিতে হয়, বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন মোহাম্মদ রহমতউল্লাহ।
রোববার সকালে সিভিল অ্যাভিয়েশনে তিনি একথা বলেন এবং ১১টার ফ্লাইটে নেপাল রওয়ানা হয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানে কারিগরি কোন ত্রুটি ছিল না এবং পাইলট শারীরিকভাবে সুস্থ থেকে বিমান পরিচালনা করেছেন। আর বিমান যখন মেরামত করা হয় তখন হয়ত কোনো যন্ত্রাংশ ফেলে দিতে হয়। এই বিমানের কোনো সমস্যা ছিল না। বিমানটি যাওয়ার সময় আমরা এতে কোনো সমস্যা পাইনি। কোনো পাইলটই সমস্যা নিয়ে যান না। আর পুঙ্খানুপুঙ্খভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।
সূত্র : সময় টিভি




