208398

‘দেশের সবাইকে জাগাতে চাই’

অঅ-অ+ যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে ‘জাগো বাংলাদেশ’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠান। সামাজিক নানান সমস্যা নিয়ে নির্মিত এই অনুষ্ঠানটি নির্মাণ করেছে চ্যানেল টুয়েন্টি ফোর।

আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

প্রাথমিকভাবে অনুষ্ঠানটির ১৩টি পর্ব ধারণ করা হচ্ছে। এবার যেসব বিষয় নিয়ে পর্বগুলো নির্মিত হচ্ছে তার মধ্যে রয়েছে-মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, বৃহন্নলা, পরিবেশ দূষণ।

অনুষ্ঠানটির প্রচার উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চ্যানেলটির তেজগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম।

মোশাররফ করিম বলেন, ‘আমার মনের মধ্যে একটা বিশ্বাস সব সময় আছে, এ দেশের মানুষ এ দেশকে খুব ভালোবাসে। আমাদের সমস্যাগুলো দূর করতে একটু জেগে ওঠা দরকার। আমি সহ দেশের সবাইকে জাগাতে চাই।’

মোশাররফ আরও বলেন, ‘আমার কাছে পুরো ব্যাপারটি খুব লোভনীয় মনে হয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু করতে পারছি এটাই আমার কাছে লোভ।’

সপ্তাহের প্রতি রোববার রাত সাড়ে আটটায় অনুষ্ঠানটি চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচারিত হয়।

ad

পাঠকের মতামত