আত্মহত্যার আগে স্বামীর ইচ্ছা, স্ত্রীকে যেন…
পৃথিবীর মায়া ত্যাগ করে আত্মহত্যা করেছেন স্বামী। মৃত্যুর আগে জানিয়ে গেছেন তার শেষ ইচ্ছার কথা। তবে একটু অদ্ভুত সেটি। স্বামীর চাওয়াটি ছিল তার স্ত্রীকে যেন আবার বিয়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের শমিরপিত শহরে। পুলিশের বরাত দিয়ে গতকাল শুক্রবার খবরটি জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
নিহত ওই ব্যক্তির নাম চারি। কী কারণে বছর বিশেক বয়সের ওই তরুণ আত্মহত্যা করেছেন তা অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুবছর আগেই বিয়ে হয় তার।
মৃত্যুর আগে চারির লেখা সুইসাইড নোটে তার মা-বাবার কাছে অনুরোধ করেছিলেন, অন্য কারো সঙ্গে যেন তার স্ত্রী ঘর বাঁধেন।
এদিকে ঘটনার পর চারির বাবা একটি আত্মহত্যার অভিযোগ দায়ের করেছেন।




