208288

বাসের ভেতর নারীকে পুরুষাঙ্গ প্রদর্শন! অতঃপর…

চলাচলের জন্য বিভিন্ন সময় নারীদের বাসে চড়তে হয় আর এ সময়টাতে বেশিরভাগ ক্ষেত্রে নানা ধরণের যৌন হেনস্থার স্বীকার হতে হয় তাদের।

এটা নিয়ে কখনো কেউ প্রতিবাদ করেন, আবার কেউ কেউ প্রতিদিন এই ‘যৌন হেনস্থা’ সহ্য করেই রাস্তা-ঘাটে চলাফেরা করেন।

কিন্তু তুরস্কের এক নারী বাসের মধ্যে ‘যৌন হেনস্থা’ স্বীকার হয়ে মোটেই তা চুপ করে সহ্য করেন নি।

বিকৃতমনস্ক এক ব্যক্তি বাসের মধ্যে ওই নারীকে সমান তালে বিরক্ত করে যাচ্ছিলেন। কিন্তু বাসের মধ্যে থাকা ওই নারী তা চুপ করে সহ্য না করে ৩৪ বছর বয়সী সেই ব্যক্তিকে ধরে বেধড়ক মারপিঠ শুরু করেন। প্রতিবাদী ওই নারীর কার্যকলাপ দেখে প্রথমে অনেকেই অবাক বনে যান। এরপর বিষয়টি বুঝতে পারা মাত্রা সেই নারীর পাশে দাঁড়ান বাসে থাকা অন্যান্য নারীরাও। একজোট হয়ে অভিযুক্তকে লাথি-ঘুষি মারেন। এরপরে অভিযুক্ত বিকৃতমনস্ক সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনাটি বাসের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি এক নারীকে তার গোপনাঙ্গ দেখাচ্ছে। সেটা দেখে সেই নারী রেগে গিয়ে সপাটে অভিযুক্তের গালে চড়-থাপ্পড় মারেন।

ad

পাঠকের মতামত