ক্রিকেটে আচরণ ভাল করা উচিত : তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ ছিল আবেগের। আমরা ম্যাচটিতে আম্পায়ারকে নো বলের নির্দেশ দিতে দেখে অভিযোগ দেই। ক্রিকেট ভদ্রলোকের খেলা, এখানে সবাইকে ভাল ব্যবহার করা উচিত। বিশেষ করে আমাদের দলে আমরা সবসময় তা করার চেষ্টা করি।
ক্রিকফেঞ্জি ডটকমকে তামিম আরো বলেন, শ্রীলংকার খেলোয়াড়রা আমাদের মহান বন্ধু। আমরা কল্পনাও করতে পারি না মাঠে এধরনের আবেগ তাদের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। ম্যাচটির শেষ ছক্কা ছিল অবিশ্বাস্য। আমি বাকহীন হয়ে পড়েছিলাম। আমার আরো খেলে যাওয়া উচিত ছিল। কিন্তু শেষমেষ আমরা জয়লাভ করেছি। কোচ যেভাবে পরিকল্পনা দিয়েছেন আমরা তা মাঠে বাস্তবায়ন করতে পেরেছি। শ্রীলংকার থিসারা ও কুশাল দারুণ ব্যাটিং করেছে। তারা আমাদের ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু আমরা তা মোকাবেলা করতে সমর্থ হয়েছি।




