দুই হাজার টাকায় সমাধন হলো বলাৎকারের শাস্তি!
নিউজ ডেস্ক।।
নয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এরপর সালিসে বৈঠকে দুই হাজার টাকা জরিমানা দিয়ে অভিযোগ থেকে মুক্তি পান ওই যুবক। বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার নয় বছরের শিশুকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ১৬ বছরের প্রতিবেশী এক কিশোর বলাৎকার করে। বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। এরপর শিশুটির বাবা বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে ওই কিশোরের অভিভাবক গ্রামের প্রভাবশালীদের শরণাপন্ন হন। বৃহস্পতিবার রাতে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ওই কিশোরকে দুই হাজার টাকা জরিমানা জরিমানার বিনিময়ে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।
বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, আইনের দৃষ্টিতে এটা আপসযোগ্য নয়। তারপরেও অভিযোগকারী মামলা চালাতে না চাইলে কিছু করার নেই।




