কর্নেল অলির জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
নিউজ ডেস্ক।।
২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ মার্চ, মঙ্গলবার এক টুইট বার্তায় অলিকে শুভেচ্ছা জানান মোদি।
ভারতের প্রধানমন্ত্রী তার প্যাডে লেখা এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদি।’
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অলি আহমদের ৮০তম জন্মদিন ১৩ মার্চ। বিশেষ এই দিনটিতে তাকে স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা দেওয়ার কথাটি জানিয়েছেন এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
এলডিপির এই নেতা জানান, দেশের প্রবীণ এই রাজনীতিক কখনো তার জন্মদিন পালন করেন না। ৮০তম জন্মদিনে এই মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিককে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। উৎস: প্রিয়.কম।






