206238

কখন বোমা বর্ষণ থামবে এবং দাফন করা হবে- এই অপেক্ষায়!

সারিবদ্ধভাবে লাশগুলোকে রেখে দেওয়া হয়েছে কখন বোমা বর্ষণ থামবে এবং দাফন করা হবে- এই অপেক্ষায়।

পূর্বঘৌতায় সিরিয়ান এক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল করে বলেছে, এগুলো এমন কিছু জায়গা যেখানে আসাদ সরকার ও তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার লাগাতার চলমান বোমা হামলায় নিহত নিরপরাধ নাগরিকদের লাশ জমা করে রাখা হয়েছে।

তারা আরও বলেন, বিরতিহীনভাবে তীব্র বোমা বর্ষণের কারণে মানুষ একের পর এক নিহত হচ্ছে। লাশগুলো শহরের গোরস্থানে দাফন করা সম্ভব হচ্ছে না।

এমনিভাবে গত মাসে ড. ইরমানি পূর্বঘৌতার একটি হাসপাতাল থেকে স্পেনীয় সংবাদপত্র ‘আল বাইস’র সাথে ফোনে বলেছিলেন, “এখানে নিহতদেরকে দাফনের সময় নেই এবং সময় নেই তাদের সংখ্যা গণনারও। এমনকি আমরা হাসপাতালের পেছনের উঠানে ৩০টি লাশ সারি করে রেখে দিতে বাধ্য হয়েছি। আমাদের এখন খুব প্রয়োজন বিদ্যুৎ এবং একটি মর্গেরও।”

স্থানীয় প্রতিরক্ষা প্রধান বলেছেন, দউমার আবসিক এলাকায় আসাদ সরকার ও তার মিত্র রাশিয়া সৈন্যরা বিমান ও বিস্ফোরক ভর্তি ব্যারেল বোমা হামলায় বিশজন সাধারণ নাগরিক নিহত হয়েছে।

আল জাজিরা সংবাদ দাতা ওমর আল হাওরানি এর আগে পূর্বঘৌতার শহর প্রতিরক্ষা প্রধানের বরাত দিয়ে বলেছিলেন, ৮০টিরও বেশী বিমান হামলার নিশানা করা হয়েছে পূর্বঘৌতার দউমা, হারাস্তা এবং জিসরিন অঞ্চলকে।

দউমা, আরবিন, জিসরিন ও হারাস্তায় বোমা বর্ষণে এতো এতো প্রাণের নির্মম মৃত্যু ও জখমের পরেও গতকাল (শনিবার) দউমায় ওরা ছিনিয়ে নিল আরও ১২ জন নিরপরাধ নিরস্ত্র নাগরিকের জীবন- যাঁদের মাঝে ছিল নিষ্পাপ পুষ্পকলিতুল্য শিশুও।

সূত্রঃ আল-জাজিরা আরবি

ad

পাঠকের মতামত