বাংলাদেশ টিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে টিম অভিনন্দন জানিয়েছেন লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে জন্য। অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লড়াই করে জেতার আনন্দই আলাদা। লড়াই এর এই ধারা অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ জয় আসবেই।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অকুতোভয়ে ব্যাট করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ঝড়ের পর মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে নিদাহাস ট্রফিতে অবিস্মরণীয় জয় পেলো তারা ৫ উইকেটে। ২৪ বলে চারটি চার ও তিনটি ছয়ে ফিফটি করেন মুশফিক, অপরাজিত ছিলেন ৭২ রানে। মাত্র ৩৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়।
১৯.৪ ওভারে ৫ উইকেটে ২১৫ রান করেছে বাংলাদেশ। ক্রিজে মুশফিকের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজ।
দুর্দান্ত সূচনার পথপ্রদর্শক তামিম ইকবাল ও লিটন দাস। তারা শুরু থেকে ঝড় তোলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার মাত্র এক বল আগে লিটন এলবিডাব্লিউ হন নুয়ান প্রদীপের বলে। মাত্র ৫.৫ ওভারে ৭৪ রানের জুটি গড়ে ফিরেন তিনি। ১৯ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৩ রানে আউট হন লিটন।




