ছুটছে বাংলাদেশ দেখুন (সরাসরি)
টর্নেডো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। ওপেনিং পজিশন থেকে তিন নম্বরে নেমে ধীর শুরু করেন সৌম্য। রানের গতিও কিছুটা কমে যায়। তবে মুশফিকের সঙ্গে দ্রুতই জমে উঠে জুটি। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১৪.২ ওভারে ৩ উইকেটে ১৫১ রান। ২২ বলে ২৪ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার।
২১৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে সৌম্য সরকারকে নামিয়ে দিয়ে তামিম ইকবালের সঙ্গী করা হয়েছিল লিটন দাসকে। এই উইকেটকিপার ব্যাটসম্যান ব্যাটিং তাণ্ডবে ছাড়িয়ে যান তামিমকেও। মাত্র ১৯ বলে ৪৩ রানের ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দেন তিনি। চার মেরেছেন মাত্র ২টি, কিন্তু ছক্কা ৫টি! ৭৪ রানের চমৎকার উদ্বোধনী জুটি ভাঙে নুয়ান প্রদীপের বলে লিটন এলবিডাব্লিউ হলে। তিন নম্বরে নেমে ধীর শুরু করেন সৌম্য। অপরপ্রান্তে হাফ সেঞ্চুরির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন তামিম।
কিন্তু হঠাৎ ছন্দপতন! দলীয় ১০০ রানে থিসারা পেরেরার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান ২৯ বলে ৬ চার ১ ছক্কায় ৪৭ রান করা দেশসেরা ওপেনার। এরপর সৌম্য-মুশফিকের জুটিতে ছুটতে থাকে বাংলাদেশ।
এর আগে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা আর কুশল মেন্ডিসের সামনে অসহায় লাগছিল বাংলাদেশি বোলারদের। ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে মুস্তাফিজের বলে ১৯ বলে ৩ চার ১ ছক্কায় ২৬ রান করা গুনাথিলাকার বিদায়ে। বিধ্বংসী কুশল মেন্ডিসের সঙ্গে দলের হাল ধরেন কুশল পেরেরা। মারকাটারি ব্যাটিংয়ে ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। কোনোভাবেই থামানো যাচ্ছিল না শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের।
১৩ ওভারের মধ্যে ৬ বোলার ব্যবহার করে ফেলেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অতঃপর ১৪তম ওভার নিজেই বল হাতে তুলে নেন অধিনায়ক মাহমুদ উল্লাহ। ওভারের দ্বিতীয় এবং পঞ্চম বলে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ৩০ বলে ৫৭ করা কুশল মেন্ডিস এবং দাসুন শানাকাকে (০)। দুটি ক্যাচই নিয়েছেন সাব্বির রহমান।
সাব্বির ইনিংসে তৃতীয় ক্যাচটি নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের (২)। বোলার এক্ষেত্রে সবচেয়ে বেশি রান দেওয়া তাসকিন। কিন্তু তাতে রানের গতি এতটুকু কমেনি। উপুল থারাঙ্গাকে সঙ্গী করে ভয়ংকর হয়ে ওঠা কুশল পেরেরা শেষ ওভারে মুস্তাফিজের শিকার হওয়ার আগে ৪৮ বলে ৮ চার ২ ছক্কায় ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এক বল পরেই ১৪ বলে ৩২ করা উপুল থারাঙ্গাকে নাজমুলের তালুবন্দি করেন মুস্তাফিজ। ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৪ রান।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা দল: দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ।
খেলা দেখতে সমস্যা হলে নিচের লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/iflixBD/videos/2179584895606364/
https://www.facebook.com/1094777737249144/videos/1702563746470537/
https://www.facebook.com/100007249545268/videos/1993520377566261/




