জিরাবোতে দুই পোশাক কারখানায় আগুন
নিউজ ডেস্ক।।
সাভারের জিরাবোতে দুটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কারখানা দুটিতে আগুন লাগে। আশুলিয়ার ডিইপিজেড, উত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ শুক্রবার দুপুর চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এসবি নীট ওয়ার গার্মেন্টস থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বলেন, ‘এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখনো তা জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।’
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন জ্বলছে ওই চারটি কারখানা ও একটি শ্রমিক কলোনীতে।




