নতুন পরিচয়ে পরীমনি
বিনোদন ডেস্ক।।
চিত্রনায়িকা পরীমনি অভিনীত ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ নামের নতুন ছবিটি আর কয়েক দিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে পরীমনি এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পরীমনি তার নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘সোনার তরী মাল্টিমিডিয়া’। তবে এই প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে এখনই বিস্তারিত কোনো কথা বলতে রাজি নন পরীমনি। তিনি গতকাল জানান, এ প্রসঙ্গে এখনই সব জানাতে চাই না।
এটা একটা চমক হিসেবে থাক। আজ বিএফডিসির ৭ নাম্বার শুটিং ফ্লোরে বিকাল ৪টায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয়া হবে বলে জানা যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির লোগো উন্মোচনও করা হবে। জানা যায়, এই অনুষ্ঠানে নজরুল ইসলাম বাবু (এমপি) বিশেষ অতিথিসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকে উপস্থিত থাকবেন।




