205227

মোহাম্মদ সামি পরকীয়ার জেরে জাতীয় দলের চুক্তি থেকে বাদ

স্পোর্টস ডেস্ক।।

বিবাহ বর্হিভূত সম্পর্কের খেসারত দিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি।
তবে তাকে চুক্তি থেকে বাদ দেওয়ার আগে তার এই বিষয়টি নিয়ে আলোচনা করে বিসিসিআই। সামির স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আলোচনা করার পর জাতীয় দল ও বোর্ডের স্বার্থে তার চুক্তি বাতিল করা হয়।

তবে পরকীয়া সম্পর্কের কথা সরাসরি অস্বীকার করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। আজ বুধবার তিনি তার অফিসিয়াল টুইটার একাউন্টে হিন্দিতে একটি স্ট্যাটাস আপডেট করেছেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘আমার ব্যাক্তিগত বিষয় নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। আমার সুনাম ও খেলা নষ্ট করার জন্য অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে।’

এর আগে একাধিক নারী সঙ্গে সামির সম্পর্ক আছে ফেসবুকে এমন অভিযোগ করেন সামির স্ত্রী। ভারতীয় এই ক্রিকেটারের স্ত্রীর ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পর ক্রিকেট বোর্ড তাকে চুক্তি থেকে বাদ দেওয়ার পদক্ষেপ নেয়।

টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হিসেবে বোর্ডের চুক্তিতে থাকার কথা ছিল সামির। বোর্ডের ‘এ’ প্লাস বা ‘এ’ ক্যাটাগরিতে থাকার কথা ছিল এই পেস বোলারের। কিন্তু স্ত্রীর করা অভিযোগের পর কোথাও রাখা হয়নি সামিকে।
বিসিসিআই জানিয়েছে সামির এই বিষয়টি নিয়ে তাদের কোনো স্পষ্ট ধারণা নেই। তাই আপাতত তাকে চুক্তির বাইরে রাখা হয়েছে। যেহেতু ক্রিকেটাররা দেশের আইকন ,তাদের যুবসমাজ অনুসরণ করে। সেহেতু তাদের বিরুদ্ধে এমন অভিযোগ এলে সেটা দেশের ক্রিকেট এবং ক্রিকেটার সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা হবে। সে কারণেই সামিকে চুক্তিতে রাখা হয়নি।

ad

পাঠকের মতামত