205125

তাঁরা জয় করেছিলেন দুরারোগ্য ব্যাধি

বিনোদন ডেস্ক।।

সম্প্রতি মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের ধ্রুপদী অভিনয়শিল্পী ইরফান খান। তাঁর মতো অতীতে অনেক বলিউড তারকা ক্যান্সারসহ অনেক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু দৈবক্রমে এবং অসীম সাহসিকতার জোরে তাঁরা আজও বেঁচে আছেন। এমনই কিছু তারকা সম্পর্কে জানা যাক-

মনীষা কৈরালা : ২০১২ সালের ২৯ নভেম্বর জরায়ুতে ক্যন্সার ধরা পড়ে মনীষা কৈরালার। এরপর বেশকিছু চিকিৎসার পর অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ১০ ডিসেম্বর তাঁর সফল অস্ত্রপচার হয়। এরপর থেকে বেশ সুস্থ হয়ে গেছেন বলিউডের সাড়া জাগানো এই অভিনেত্রী।

লিসা রে : জন্ম কানাডায়। ভারতে বিজ্ঞাপনসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে অল্প সময়ে তারকা বনে গেছেন তিনি। ২০০৯ সালের ২৩ জুন তাঁর অস্থি মজ্জায় ক্যান্সার ধরা পড়ে। এরপর যথাযথ চিকিৎসা নিয়ে ২০১০ সালের দিকে তিনি নিজেকে অনেকটাই ক্যান্সার মুক্ত বলে ঘোষণা দেন। তবে এই দুরারোগ্য ব্যাধি তাঁর চেহারায় তেমন একটা ছাপ ফেলতে পারে নি। এখনো দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন পর্দায়।

অমিতাভ বচ্চন : ১৯৮২ সালে ‘কুলি’ ছবির মারামারির দৃশ্যে অভিনয় করার সময় মারাত্মক আহত হন অমিতাভ। সে সময় কোনো মতে বেঁচে ফিরেন অমিতাভ। ১৯৮৪ সালের দিকে ‘মায়িস্থেনিয়া গ্র্যাভিস’ নামক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যা তাঁর শারীরিক ও মানসিক বৈকল্য ঘটায়। এরপর উন্নত চিকিৎসায় এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিগ বি।

ঋত্বিক রোশন: ২০১৩ সালের দিকে ‘ব্রেইন ক্লথ’ নামে মস্তিষ্কের এক ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন ঋত্বিক। এরপর উন্নত চিকিৎসা নিয়ে ‘কৃশ ৩’ ছবির মুক্তির দিন সুস্থ হওয়ার সংবাদ দেন।

অনুরাগ বসু: ‘বারফি’ খ্যাত এই পরিচালক ২০০৪ সালের দিকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সে সময় চিকিৎসকেরা তাঁকে ৫০ শতাংশ বাঁচার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সাহসের সাথে উন্নত চিকিৎসা নেন তিনি। চিকিৎসা চলাকালীন সময়ে ‘লাইফ ইন এ ম্যাট্রো’ ও ‘গ্যাংস্টার’ ছবির চিত্রনাট্য লিখেন। এখনো দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন এই পরিচালক।

মুমতাজ : ৬টি কেমোথেরাপি করিয়েও এখনো দিব্যি বেঁচে আছেন ষাটের দশকের এই কিংবদন্তি অভিনেত্রী। ২০০২ সালে ৫৪ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হন তিনি। অসীম সাহসী মুমতাজ ব্যাঙ্গালোর টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এতো সহজে হারছি না, এমনকি মৃত্যুকেও আমার সাথে যুদ্ধ করতে হবে।’ বর্তমানে লন্ডনে বেশ সুস্থ জীবন যাপন করছেন তিনি।

রজনীকান্ত: ২০১১ সালে এই সুপারস্টার ‘অ্যালারজিক ব্রঙ্কাইটিস’ নামে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। যার জন্য তাঁকে আইসিইউ পর্যন্ত যেতে হয়েছিল। এরপর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা করিয়ে এই ব্যধিকে পাশ কাটিয়ে গেছেন।

শাহরুখ খান : এ পর্যন্ত ৮ বার নিজের শরীরে ছুরি কাঁচি চালিয়েছেন বাদশা। পাঁজর, গোড়ালি, হাঁটু, ঘাড়, কাঁধ, চোখ কিছুই অস্ত্রপচার থেকে রেহাই পায় নি। তাসত্ত্বেও এখনো বলিউডে বাদশাহি মেজাজে আছেন তিনি।

সালমান খান : ২০১১ সালে ‘ট্রাইজেমিনাল নিউরালিজিয়া’ নামক চোয়াল ও মুখমণ্ডলের তীব্র ব্যাথায় আক্রান্ত হয়েছেন এই সুপারস্টার। এই যন্ত্রণা মানুষের সবচেয়ে ভয়ংকর যন্ত্রণার একটি। পরবর্তীতে ব্যাথা থেকে নান ধরনের উপসর্গ দেখা দেয় ভাইজানের। কিন্তু সবকিছুকে জয় করে এখনো পুরোদ্দমে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড পাড়া।

ad

পাঠকের মতামত