মানিকগঞ্জে ‘ক্ষুদে মুজিব’
নিউজ ডেস্ক।।
ঐতিহাসি ৭ই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুর আরো তিনটি ভাষণ রপ্ত করে তাক লাগিয়ে দিয়েছে মানিকগঞ্জের ১০ বছরের শিশু সামি। জাতীয় এবং স্থানীয় পর্যায়ে তার ভাষণ শুনে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছে শিশুটি। এলাকায় পরিচিতি পেয়েছে ‘ক্ষুদে মুজিব’ হিসেবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ৬ বছর বয়স থেকে তার ভাষণ শিখতে শুরু করে ফারহান সাদিক খান সামি। মানিকগঞ্জের সিংগাইরে নাবিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র ।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছাড়াও ১৯৭২ সালের ১০ জানুয়রী, সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে একই বছরে ১৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে দেওয়া ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ সম্পূর্ণ মুখস্থ করেছে সামি।
শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি ও গণজাগরন মঞ্চসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সেই ভাষণ শুনিয়ে সামি পেয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা।
শুধু ভাষণেই নয় পোশাক-আশাক ও চল বলনেও বঙ্গবন্ধুকে আদর্শ মানে ছোট সামি। তার ভাষণ শুনে মুগ্ধ স্কুলের শিক্ষক ও সহপাঠিরাও। তাদের মত ছোট এই সামি যেভাবে বঙ্গবন্ধুর ভাষণগুলো রপ্ত করেছে যা বড় ছেলে-মেয়েরা করেনি। সে আস্তে আস্তে বড় মুজিব হবে, হয়তো একদিন দেশের নেতৃত্ব দেবে বলে সামির স্কুলের শিক্ষকদের।
এলাকায় সামির পরিচিতি ক্ষুদে মুজিব হিসেবে। ছেলেকে নিয়ে গর্বিত মাদ্রাসার শিক্ষক বাবা আর গৃহিনী মা।
সামি বড় হয়ে বঙ্গবন্ধুর মতো দেশের মানুষের জন্য কাজ করতে চায়। তার ইচ্ছে
বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একদিন জিনের কন্ঠে ঐতিহাসিক ভাষণ শুনানোর। সূত্র : যমুনা টিভি।




